© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

শেয়ার করুন:
কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৪৭ এএম | ১২ মার্চ, ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) ঢাকা-১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম এ মামলা দায়ের করেন।

আদালত সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল বেঞ্চে এ মামলার শুনানি হতে পারে।

এদিকে একই অভিযোগে বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ও বিএনপির আরও ছয়জন প্রার্থী হাইকোর্টে পৃথক মামলা করেছেন। তাদের মধ্যে রয়েছেন- জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার, বরগুনা-২ আসনের জামায়াতের প্রার্থী ডা. সুলতান আহমেদ এবং পিরোজপুর-২ আসনের জামায়াত প্রার্থী শামীম সাঈদী, চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপি প্রার্থী শরিফুজ্জামান শরীফ, মাদারীপুর-১ আসনের নাদিরা আক্তার এবং নীলফামারী-২ আসনের শাহরিন ইসলাম।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন ১১ দলীয় জোটের প্রার্থী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। একই অভিযোগে বিএনপির আরও চারজন প্রার্থীও পৃথক নির্বাচনী আবেদন (ইলেকশন পিটিশন) দায়ের করেছেন।

কেএন/এসএন

মন্তব্য করুন