ডলারের বিপরীতে কমেছে টাকার মান
ছবি: সংগৃহীত
০৯:৫১ এএম | ১২ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার কারণে ডলারের চাহিদা বাড়ায় টাকার মান আবারও কমেছে। ছয় মাস ধরে স্থিতিশীল থাকার পর সপ্তাহের শেষ দিকে এসে টাকার মান কমেছে দশমিক ২৫ পয়সা। এর প্রভাবে ব্যাংকগুলোতে প্রতি ডলার লেনদেন হচ্ছে ১২২.৫০–১২২.৫৫ টাকায়।
বুধবার (১১ মার্চ) এলসি খোলা ও ব্যাংকগুলোর আন্তঃলেনদেনের তথ্য অনুযায়ী, ১২২.৪৫ টাকার সীমা ব্যাংকগুলো রাখতে পারেনি। অন্যদিকে এক্সচেঞ্জ হাউজগুলো রেমিট্যান্সের হার বাড়িয়েছে।
এছাড়া, বিশ্বব্যাপী তেলের দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের ক্রমবর্ধমান জ্বালানি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোতে ডলার কেনার চাহিদা আরও বেড়েছে।
ডলারের দাম আকস্মিকভাবে বাড়ায় মূল্যস্ফীতির চাপও আবার বাড়তে পারে। এরমধ্যেই ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯ শতাংশেরও বেশি বেড়েছে, যা গত ১০ মাসের মধ্যে সর্বোচ্চ।
টিজে/এসএন