জনগণ আর নীরব দর্শক নয়: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছবি: সংগৃহীত
১১:০১ এএম | ১২ মার্চ, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সংস্কার সভা ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।
নিম্নে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্টটি হুবহু তুলে দেওয়া হলো-
নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, 'আজ যদি বিরোধীদলীয় এমপিরা সংসদে বসে চুপ্পুর ভাষণ নীরবে শুনে যান, তাহলে জনগণের উচিত তাদেরকে নিজ নিজ এলাকায় নিয়ে গিয়ে মাইকে খুনি হাসিনার ভাষণ শুনিয়ে দেওয়া, যাতে তারা বুঝতে পারেন, জনগণ আর নীরব দর্শক নয়।'
তিনি আরও লেখেন, 'আর যদি সত্যিই জনগণের পাশে দাঁড়াতে চান, তবে তাদের উচিত ঢাকায় থেকেই সংস্কার সভা ও জুলাই সনদের বাস্তবায়নের জন্য লড়াই চালিয়ে যাওয়া।'
পরিশেষে তিনি লেখেন, 'জনগণ বলবে, সংস্কার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এলাকায় ফেরার প্রয়োজন নেই; আগে দেশকে ঠিক করুন, তারপর মানুষের কাছে আসুন।'
এমআই/এসএন