রাষ্ট্রপতিকে এই অধিবেশনে অভিশংসন করতে হবে: আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত
১২:১৫ পিএম | ১২ মার্চ, ২০২৬
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ফ্যাসিবাদের শেষ চিহ্ন রাষ্ট্রপতিকে এই অধিবেশনে অভিশংসন করতে হবে।
অধিবেশনে তাকে ভাষণ দেয়ার সুযোগ দেয়া দিয়ে সংসদকে কলংকিত করা হবেও বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদ ভবনের সামনে রাষ্ট্রপতির অভিশংসন ও জুলাই গণহত্যার বিচার দাবিতে এনসিপির মানববন্ধনে এসব কথা বলেন আসিফ মাহমুদ।
তিনি জানান, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ শোনা আর না শোনার মাধ্যমে জাতি দুইভাগে বিভক্ত হবে। জুলাই সনদ অনুযায়ী গণভোট বাস্তবায়নসহ জুলাই সনদের প্রতিটি বিধান এই সংসদকে মানতে হবে।
টিজে/এসএন