© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আজ 'কুইন অব মেলডি' শ্রেয়া ঘোষাল এর জন্মদিন

শেয়ার করুন:
আজ 'কুইন অব মেলডি' শ্রেয়া ঘোষাল এর জন্মদিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৪৬ পিএম | ১২ মার্চ, ২০২৬
ভারতীয় সংগীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের জন্মদিন আজ। ১৯৮৪ সালের ১২ মার্চ জন্ম নেওয়া এই বাঙালি শিল্পী দুই দশকেরও বেশি সময় ধরে নেপথ্য গানের জগতে নিজের আলাদা অবস্থান তৈরি করে রেখেছেন। সুরেলা কণ্ঠ আর আবেগঘন গায়কি দিয়ে তিনি জয় করেছেন কোটি কোটি শ্রোতার হৃদয়।

বলিউডের অসংখ্য চলচ্চিত্রে গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন শ্রেয়া। তবে শুধু হিন্দি ভাষাতেই সীমাবদ্ধ থাকেননি তিনি। বাংলা, নেপালি, তামিল, ভোজপুরি, তেলুগু, ওড়িয়া, গুজরাতি, মালয়ালম, মারাঠি, কন্নড়, পাঞ্জাবি ও অসমিয়া ভাষাতেও সমান দক্ষতায় গান গেয়ে নিজেকে বহুমাত্রিক শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।



সঙ্গীতজীবনে অসংখ্য সম্মাননা অর্জন করেছেন শ্রেয়া ঘোষাল। তার ঝুলিতে রয়েছে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, চারবার কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং দুইবার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার। পাশাপাশি সাতবার ফিল্মফেয়ার পুরস্কার ও দশবার ফিল্মফেয়ার দক্ষিণ পুরস্কার জিতে তিনি সংগীত জগতে নিজের সাফল্যের স্বাক্ষর রেখেছেন।

দীর্ঘ সংগীতযাত্রায় অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে শ্রেয়া ঘোষাল নিজেকে ভারতীয় চলচ্চিত্র সংগীতের অন্যতম শীর্ষ কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠা করেছেন। তার সুরেলা কণ্ঠ আজও নতুন প্রজন্মের শ্রোতাদের মুগ্ধ করে চলেছে।

পিআর/টিএ


মন্তব্য করুন