© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দূষণে দমবন্ধ পরিস্থিতি, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ দীপিকার

শেয়ার করুন:
দূষণে দমবন্ধ পরিস্থিতি, সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ দীপিকার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৭ পিএম | ১২ মার্চ, ২০২৬
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এখন জীবনের একেবারে নতুন অধ্যায়ে। মাতৃত্বের স্বাদ পাওয়ার পর বেশির ভাগ সময় কাটাচ্ছেন নিজের ছোট্ট মেয়ের সঙ্গে। সম্প্রতি এক বছরে পা দিয়েছে তাঁর কন্যা দোয়া পাড়ুকোন সিং। তাই আপাতত নতুন কোনও কাজও হাতে নিচ্ছেন না অভিনেত্রী। কিন্তু মায়ের সুখের মাঝেই এবার অন্য এক চিন্তা ঘিরে ধরেছে তাঁকে।

মুম্বাই শহরের দূষিত বাতাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দীপিকা। সামাজিক মাধ্যমে শহরের বাতাসের মান দেখে তিনি আশঙ্কা প্রকাশ করে লিখেছেন, এই শহর এবং এখানকার শিশুরা যেন শ্বাস নিতে পারছে না, কিছু একটা করতে হবে। তাঁর এই মন্তব্য মুহূর্তেই আলোচনার জন্ম দিয়েছে।

মা হওয়ার পর থেকেই কাজের ক্ষেত্রে কিছু শর্ত বেঁধে দিয়েছেন অভিনেত্রী। দিনে আট ঘণ্টার বেশি কাজ করবেন না বলে আগেই জানিয়ে দিয়েছেন তিনি। সেই সিদ্ধান্ত ঘিরে বলিউডে কম বিতর্ক হয়নি। এমনকি কয়েকটি গুরুত্বপূর্ণ ছবির কাজ থেকেও বাদ পড়ার খবর সামনে আসে। তবে প্রকাশ্যে তেমন কিছু না বললেও ইঙ্গিত দিয়েছিলেন, এই সময়টা তিনি মেয়ের সঙ্গেই কাটাতে চান।



এরই মধ্যে মুম্বাইয়ের পরিবেশ পরিস্থিতি নিয়ে সরব হলেন তিনি। নিজের সামাজিক মাধ্যমের পাতায় শহরের মানচিত্রের একটি ছবি শেয়ার করেন দীপিকা, যেখানে বাতাসের মানের সূচক উদ্বেগজনক অবস্থায় দেখানো হয়েছে। সেই সঙ্গে তিনি মুম্বই পুরসভা এবং জনস্বাস্থ্য বিভাগকে ট্যাগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।

জানা গেছে, কয়েক দিন আগে শহরের কিছু নির্মাণস্থলে নোটিস পাঠিয়ে সংশ্লিষ্ট কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয় পুর কর্তৃপক্ষ। এরপর কিছুটা উন্নতি হয়েছে বাতাসের মানেও। তবে শিশুদের স্বাস্থ্য নিয়ে এখনও উদ্বিগ্ন দীপিকা।

বলিউডে অবশ্য এই উদ্বেগ নতুন নয়। এর আগে দিল্লির দূষিত বাতাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। তিনিও সম্প্রতি মা হয়েছেন। সন্তানদের সুস্থ পরিবেশে বড় করে তোলার প্রশ্নে বারবার এভাবেই সরব হচ্ছেন বলিউডের তারকারা।

মেয়ের ভবিষ্যৎ ও শহরের শিশুদের কথা ভেবেই এবার পরিবেশের প্রশ্নে প্রকাশ্যে আওয়াজ তুললেন দীপিকা। তাঁর এই বার্তা নতুন করে আলোচনায় আনল বড় শহরগুলোর দূষণের সমস্যা এবং শিশুদের নিরাপদ ভবিষ্যতের প্রশ্ন।


পিআর/টিএ

মন্তব্য করুন