© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সংসদের হেডফোন ব্যবহার করে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা: এমপি আরমান

শেয়ার করুন:
সংসদের হেডফোন ব্যবহার করে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা: এমপি আরমান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:২৪ পিএম | ১২ মার্চ, ২০২৬
সংসদের হেডফোন ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় সংসদ সদস্য মির আহমেদ বিন কাশেম (ব্যারিস্টার আরমান)।

বৃহস্পতিবার (১২ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

পোস্টে মির আহমেদ বিন কাশেম লেখেন, 'এই হেডফোনের মান এতটাই ভয়াবহ যে, ব্যবহার করতে গিয়ে কান থেকে মাথা পর্যন্ত ব্যথা করছে। সাউন্ড কোয়ালিটি এমন নিম্নমানের সংসদের পুরোনো ডিভাইসও এর চেয়ে পরিষ্কার অডিও দিত নিশ্চয়ই। সম্পূর্ণভাবে হতাশ'!

এদিকে অধিবেশন চলাকালে মাইকে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ২০ মিনিটের বিরতি ঘোষণা করেন।

স্পিকার বলেন, 'আমার মূল মাইকটি এখনও অকেজো। আমি হ্যান্ডমাইক দিয়ে কথা বলছি। একটু ধৈর্য ধরে সবাই অপেক্ষা করুন। ১৭ বছর পর একটা কার্যকর সংসদ আমরা পেয়েছি।

অনভ্যস্ত সংসদ গণতান্ত্রিক বক্তব্য শুনতে অভ্যস্ত নয়। সে জন্য একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আশা করি, শিগগিরই এ অবস্থার অবসান হবে'।

এসএস/টিএ

মন্তব্য করুন