আসছে ছাত্রদলের নতুন কমিটি; নেতৃত্বে আসছেন কারা?
ছবি: সংগৃহীত
১০:৫৫ পিএম | ১২ মার্চ, ২০২৬
আসছে ছাত্রদলের নতুন কমিটি, কমিটি ঘিরে তাই চলছে নানান বিশ্লেষণ। দুঃসময়ের ত্যাগী ও জুলাই আগস্ট পরবর্তী সময়ে ক্লিন ইমেজ ধরে রাখা ছাত্রনেতারা নতুন কমিটিতে স্থান পাবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সুত্র অনুযায়ী, নেতৃত্বে আসার দৌড়ে ২০০৮-২০০৯ সেশন থেকে এগিয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ- সভাপতি মঞ্জুরুল রিয়াদ, সহ- সভাপতি ইজ্জাজুল কবির রুয়েল ও সহ-সভাপতি খোরশেদ আলম সোহেল।
২০০৯-২০১০ সেশন থেকে ডাকসুর সাবেক ভিপি প্রার্থী, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান আলোচনার শীর্ষে। এছাড়াও আলোচনায় রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসান ও সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান।
২০১০-১১ সেশন থেকে এগিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস।
জানা যায়, সুপার ফাইভে থাকতে পারেন মহানগর ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতৃত্ববৃন্দ। ঢাকা মহানগর পুর্ব ছাত্রদলের সভাপতি সোহাগ ভুইয়া ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু বেশ আলোচনায়।
জানা যায়, ছাত্রদলের নতুন কমিটি হবে বিগত দিনে আন্দোলন সংগ্রামে সর্বচ্চো ভুমিকা রাখা ও ক্লিন ইমেজের ছাত্রনেতাদের নিয়ে। তাই জুলাই- আগস্ট পরবর্তী সময়ে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত ছাত্রনেতারা নতুন কমিটিতে বাদ পড়তে যাচ্ছেন।