© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র বেশি অর্থ আয় করতে পারে: ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন:
তেলের দাম বাড়লে যুক্তরাষ্ট্র বেশি অর্থ আয় করতে পারে: ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৯ পিএম | ১২ মার্চ, ২০২৬
ইরানে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা ও পরবর্তীতে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যায়। আজ বৃহস্পতিবারও অপরিশোধিত এক ব্যারেল তেলের দাম ১০০ ডলার ছাড়িয়েছে। যা নিয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব।

বিশ্ববাসীর এমন শঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেলের দাম বাড়ার বিষয়টি তাদের জন্য ভালো। কারণ যেহেতু যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি তেল উৎপাদন করে, তাই বাড়তি দামে এসব তেল বিক্রি করে তারা বাড়তি অর্থ আয় করতে পারবেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ব্যাপারে ট্রাম্প লিখেছেন, “বিশ্বের সবচেয়ে বড় তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র। তাই, যখন তেলের দাম বাড়ে আমরা তখন অনেক বেশি অর্থ আয় করি।”

“কিন্তু, বেশি দামে তেল বিক্রি করে বেশি অর্থ আয় করার চেয়ে আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো— ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে আটকানো, মধপ্রাচ্যকে ধ্বংস থেকে বাঁচানো, এমনকি বিশ্বকে বাঁচানো। আমি কখনো ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেব না।”

সূত্র: ফক্স নিউজ

আইকে/টিএ

মন্তব্য করুন