এবার লেবানন দখল করার হুমকি ইসরায়েলের
ছবি: সংগৃহীত
০১:৫৫ এএম | ১৩ মার্চ, ২০২৬
দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে গতকাল রাতে দেড়শরও বেশি রকেট ছুড়েছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এই হামলার পর লেবানন দখলদার করার হুমকি দিয়েছে ইসরায়েল।
দখলদারদের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বৃহস্পতিবার হুমকি দিয়ে বলেন, যদি লেবাননের সরকার হিজবুল্লাহকে থামানোর উপায় না জানে তাহলে তারা লেবানন দখল করে হিজবুল্লাহকে থামাবেন।
এ দখলদার বলেন, “গতকাল হিজবুল্লাহ ইসরায়েল বড় রকেট হামলা চালিয়েছে। আমাদের সেনাবাহিনী এর জবাব দিয়েছে বৈরুতে হিজবুল্লাহর নিয়ন্ত্রণাধীন শহর দাহিয়েহ এবং অন্যান্য জায়গায় হামলা চালিয়ে। আমি লেবাননের প্রেসিডেন্টকে সতর্কতা দিচ্ছি, যদি লেবানন সরকার না জানে কিভাবে ভূখণ্ড নিয়ন্ত্রণ করতে হয় এবং হিজবুল্লাহকে ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালানো থেকে বিরত রাখা যায়, তাহলে আমরা ভূখণ্ড দখল করে আমরা নিজেরা এটি করব।”
ইসরায়েল কাৎজ বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে লেবাননে হামলার পরিধি বাড়াতে বলেছেন যেন আমাদের উত্তরাঞ্চলে শান্তি ফিরিয়ে আনা যায়।
সূত্র: টাইমস অব ইসরায়েল
আইকে/টিএ