© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় নতুন তথ্য প্রকাশ

শেয়ার করুন:
মার্কিন বিমান বিধ্বস্তের ঘটনায় নতুন তথ্য প্রকাশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৭ এএম | ১৩ মার্চ, ২০২৬
ইরাকের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের একটি রিফুয়েলিং বিমান বিধস্ত হয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এটি বিমানবাহিনীর বোয়িং কেসি-১৩৫ মডেলের বিমান।

এটি ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্তের ঘটনায় দুটি বিমান সংশ্লিষ্ট। একটি বিমান বিধ্বস্ত হলেও; আরেকটি নিরাপদে অবতরণ করেছে।

সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, শত্রুদের হামলা বা ফ্রেন্ডলি ফায়ার থেকে এ ঘটনা ঘটেনি। যা নির্দেশ করছে এটি দুর্ঘটনার কবলে পড়েছে। বর্তমানে উদ্ধার অভিযান চলছে। তবে বিমানটিতে কতজন পাইলট ও ক্রু ছিলেন সেটি আনুষ্ঠানিকভাবে এখনো জানা যায়নি।

কিভাবে এটি বিধ্বস্ত হয়েছে সেটিও অজানা। যেহেতু নির্দিষ্ট স্থানের কথা মার্কিন সেনাবাহিনী উল্লেখ করেনি, ফলে ঠিক কোথায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে সেটিও এখনো জানা যায়নি।

ইরাকের আকাশসীমায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বোয়িং কেসি-১৩৫ বিমান। শুক্রবার মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বাংলাদেশ সময় শুক্রবার মধ্যরাতে এ তথ্য জানায়।

নাম প্রকাশ অনিচ্ছুক একটি সূত্র বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কেসি-১৩৫ বিমানটিতে ছয় সেনা ছিলেন। 

এই রিফুয়েলিং বিমানের কারণে যুদ্ধবিমানকে অবতরণ করে জ্বালানি নিতে হয় না।সূত্র: বিবিসি

আইকে/টিএ

মন্তব্য করুন