দেশকে অন্যদের যুদ্ধক্ষেত্র হতে দেওয়া হবে না: লেবাননের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত
০৬:৪২ এএম | ১৩ মার্চ, ২০২৬
লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলেছেন, দেশকে অন্যদের যুদ্ধের জন্য উন্মুক্ত ময়দানে পরিণত হতে দেওয়া হবে না। তিনি জানান, চলমান যুদ্ধ থামাতে তিনি ‘দিন-রাত কাজ করছেন’, কারণ এই যুদ্ধ লেবানন সব উপায়ে এড়িয়ে যেতে চেয়েছিল।
জাতীয় সংবাদ সংস্থা এনএনএর বরাতে তিনি বলেন, ‘আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না যে লেবানন অন্যদের যুদ্ধের জন্য একটি উন্মুক্ত ময়দান হয়ে উঠবে।’
তিনি আরও জানান, সংকট থেকে দেশকে বের করে আনতে প্রেসিডেন্ট জোসেফ আউন আলোচনার উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের লক্ষ্য হচ্ছে লেবাননকে বর্তমান গভীর সংকট থেকে মুক্ত করার পথ খুঁজে বের করা।
সূত্র: আল-জাজিরা
আইকে/টিএ