সাধারণ ইরানিরা সরকার পতন ঘটাবে কি না সন্দেহ প্রকাশ নেতানিয়াহুর
ছবি: সংগৃহীত
০৭:২১ এএম | ১৩ মার্চ, ২০২৬
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ওই সময় থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলে আসছেন, তারা ইরানের সরকার পতনের ক্ষেত্র তৈরি করে দেবেন। কিন্তু চূড়ান্ত পতনটা ঘটাতে হবে সাধারণ ইরানিদের।
তবে স্থানীয় সময় বৃহস্পতিবার (বাংলাদশ সময় শুক্রবার মধ্যরাতে) এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু সন্দেহ প্রকাশ করেন, ইরানের সাধারণ মানুষ আসলে সরকারের পতন ঘটাবেন কি না।
যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলেন, “আপনি চাইলে কাউকে পানির কাছে নিয়ে যেতে পারেন। কিন্তু চাইলেই তাকে পানি খাওয়াতে পারবেন না।”
“কিন্তু বিমান হামলা চালিয়ে আমরা ইরানের সরকার পতনের ক্ষেত্র তৈরি করে দেব, যেমনটা আমরা গতকাল করেছি, কত কয়েকদিন ধরে করছি। আমরা চেষ্টা করছি ইরানিদের জন্য সুযোগ তৈরি করে দিতে যেন তারা রাস্তায় নেমে আসতে পারেন।”
সূত্র: টাইমস অব ইসরায়েল
কেএন/টিকে