সাবেক চিফ প্রসিকিউটরের পিতার মৃত্যুতে এবি পার্টির শোক
ছবি: সংগৃহীত
০৭:৪২ এএম | ১৩ মার্চ, ২০২৬
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের পিতা মো. ফজলুল হক খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।
বৃহস্পতিবার (১২ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় দলটির পক্ষ থেকে এই শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, মো. ফজলুল হক খান ছিলেন একজন আদর্শ শিক্ষক এবং নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ধারক এক আলোকিত মানুষ। শিক্ষকতা পেশার মাধ্যমে তিনি শুধু পাঠদানই করেননি, বরং প্রজন্মের পর প্রজন্মকে সৎ, ন্যায়পরায়ণ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার জীবন ছিল জ্ঞানচর্চা, মানবিকতা ও সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বিবৃতিতে এবি পার্টির চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর দরবারে তার জান্নাতুল ফেরদৌস নসিবের জন্য দোয়া করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কেএন/এসএন