© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

শেয়ার করুন:
ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০৫ এএম | ১৩ মার্চ, ২০২৬
জাতীয় ছাত্রশক্তি ঢাবি শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশক্তির নেতারা।

আজ শুক্রবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু করে হলপাড়া হয়ে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

নেতারা বলেন, সাইফুল্লাহর বাড়িতে কেবল অগ্নিসংযোগই করা হয়নি, বরং তার পরিবার ও সন্তানদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। ৫ আগস্ট পরবর্তী সময়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় না আনা হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন জাতীয় ছাত্রশক্তির নেতারা।

টিজে/এসএন 

মন্তব্য করুন