বেঁচে আছেন খামেনির স্ত্রী, দাবি ইরানের গণমাধ্যমের
ছবি: সংগৃহীত
১১:৩২ এএম | ১৩ মার্চ, ২০২৬
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরেহ খোজাস্তেহ বাগেরজাদেহ জীবিত রয়েছেন। তার মৃত্যুর খবর ভিত্তিহীন বলে জানিয়েছে ইরানের ফার্স নিউজ। এর আগে তার মৃত্যুর যে খবর প্রকাশিত হয়েছিল, তা ভুল ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে ফার্স নিউজ জানায়, খামেনির হত্যাকাণ্ডের পর কয়েকটি গণমাধ্যমে তার স্ত্রীও নিহত হয়েছেন বলে যে তথ্য প্রকাশ করা হয়েছিল, সেটি সঠিক নয়।
দিনটির শুরুতে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার প্রথম বিবৃতিতে মায়ের মৃত্যুর কোনো উল্লেখ না করায় এ নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই ফার্স নিউজের এই প্রতিবেদন সামনে আসে।
খামেনি নিহত হওয়ার পরের দিনগুলোতে ইরানের কয়েকটি রাষ্ট্রীয় গণমাধ্যমে তার স্ত্রীর মৃত্যুর খবর প্রচার করা হয়েছিল। তবে নতুন প্রতিবেদনে বলা হয়েছে, সেই তথ্য ভুল ছিল এবং তিনি জীবিত আছেন।
সূত্র : ফার্স নিউজ
এসএস/এসএন