© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফের ধনীদের তালিকায় ভারত থেকে শীর্ষে বলিউড কিং শাহরুখ

শেয়ার করুন:
ফের ধনীদের তালিকায় ভারত থেকে শীর্ষে বলিউড কিং শাহরুখ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৮ পিএম | ১৩ মার্চ, ২০২৬
বলিউড কিং শাহরুখ আবারও জায়গা করে নিয়েছেন বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায়। অভিনয়ের জাদুতে কোটি ভক্তের হৃদয় জয় করার পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রেও নিজের শক্ত অবস্থান প্রমাণ করেছেন তিনি।

হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, শাহরুখ খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১০ হাজার ৮০০ কোটি রুপি। এই বিশাল সম্পদের কারণে তিনি শুধু বলিউডের সবচেয়ে ধনী অভিনেতাই নন, বিশ্বের ধনী তারকাদের তালিকাতেও গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছেন।

চলতি বছরের ৫ মার্চ প্রকাশিত এই তালিকায় ১৫ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন ব্যক্তির সম্পদের হিসাব ধরা হয়েছে। তালিকায় ৩০৮ জন বিলিয়নিয়ারের মাধ্যমে ভারত রয়েছে তৃতীয় অবস্থানে। প্রথম স্থানে রয়েছে চীন যেখানে ১১১০ জন বিলিয়নিয়ার আছেন। দ্বিতীয় স্থানে যুক্তরাষ্ট্র যেখানে রয়েছেন প্রায় ১০০০ জন বিলিয়নিয়ার।



তবে গত বছরের তুলনায় এবার শাহরুখ খানের সম্পদের পরিমাণ কিছুটা কমেছে। ২০২৫ সালে তার সম্পদের পরিমাণ ছিল প্রায় ১২ হাজার ৪৯০ কোটি রুপি বা প্রায় ১.৪ বিলিয়ন ডলার। সেই সময় তার সম্পদের পরিমাণ মার্কিন পপতারকা টেইলর সুইফটের চেয়েও বেশি ছিল। তবে এ বছর সম্পদের দিক থেকে শাহরুখকে ছাড়িয়ে গেছেন টেইলর সুইফট। তার সম্পদের পরিমাণ প্রায় ১ দশমিক ৬ বিলিয়ন ডলার।

শাহরুখ খানের পাশাপাশি তালিকায় প্রথমবারের মতো জায়গা পেয়েছেন ভারতীয় প্রযোজক নামিত মালহোত্রা। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার বা প্রায় ৯ হাজার ২০৪ কোটি রুপি। তিনি রণবীর কাপুর অভিনীত আসন্ন চলচ্চিত্র ‘রামায়ণ’র প্রযোজক হিসেবেও আলোচনায় রয়েছেন।

অন্যদিকে ভারতের শীর্ষ ধনী শিল্পপতি হিসেবে তালিকায় সবার ওপরে রয়েছেন মুকেশ আম্বানি। তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৯.৮ লাখ কোটি রুপি এবং বিশ্ব তালিকায় তিনি রয়েছেন ১৭তম স্থানে।

কেএন/এসএন

মন্তব্য করুন