জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে: স্পিকার
ছবি: সংগৃহীত
১২:৪৮ পিএম | ১৩ মার্চ, ২০২৬
জুলাই সনদ নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করা হচ্ছে, যা কার্যকর সংসদ গঠনের অন্যতম চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।
শুক্রবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
সংসদে ওয়াকআউট দীর্ঘদিনের রীতি জানিয়ে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আগামী দিনে ওয়াকআউট করার সময় বিরোধীদলকে আরও সতর্ক থাকার আহ্বান জানাই। যাতে ফ্যাসিবাদের উত্থানের সুযোগ যেন তৈরি না হয়।’
সংসদে সরকারি এবং বিরোধীদল মানুষের আকাঙ্খা বাস্তবায়নে কাজ করবে বলে প্রত্যাশা করেন স্পিকার।
টিজে/এসএন