© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ধুরন্ধর টু’ মুক্তির আগে বিশেষ বার্তা দিলেন পরিচালক

শেয়ার করুন:
‘ধুরন্ধর টু’ মুক্তির আগে বিশেষ বার্তা দিলেন পরিচালক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:০৩ পিএম | ১৩ মার্চ, ২০২৬
বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল আদিত্য ধর পরিচালিত সিনেমা ‘ধুরন্ধর’। ১ হাজার কোটি টাকার ক্লাবে নাম লিখিয়ে সাফল্যের শিখরে পৌঁছালেও সিনেমাটি ঘিরে দানা বেঁধেছিল নানা বিতর্ক। বিশেষ করে  পাকিস্তানে সিনেমাটি ‘পাকিস্তান-বিরোধী’ তকমা পায়। 

তবে সেই বিতর্ককে পেছনে ফেলেই তিন মাসের মাথায় পর্দায় আসছে এর দ্বিতীয় কিস্তি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। সিনেমাটির মুক্তিকে সামনে রেখে সম্প্রতি মুখ খুলেছেন পরিচালক আদিত্য ধর। বিশেষ করে পাকিস্তানি দর্শকদের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়েছেন তিনি। 

প্রথম কিস্তিতে পাকিস্তানের লিয়ারি শহরের গ্যাংস্টার ও ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপড়েন ফুটে ওঠায় পশ্চিম এশিয়ার দেশগুলোতে এটি নিষিদ্ধ করা হয়েছিল। 



আদিত্য ধর বলেন, ‘আমার মনে হয়, পাকিস্তানি দর্শকেরা যদি আমাদের ওপর আস্থা রাখেন তবে তাদের সিনেমাটি দেখা উচিত। কারণ, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি, আমরা পাকিস্তানের নাগরিকদের বিরোধিতা করছি না।’

ছবির দ্বিতীয় পর্ব পাকিস্তানে মুক্তি পাবে কি না, তা নিয়ে বিচলিত নন এই নির্মাতা। বরং তিনি মনে করেন, সৃজনশীল কাজের মূল সুর ধরতে পারলে দর্শকরা একে গ্রহণ করবেন।

উল্লেখ্য, প্রথম পর্বের গল্প রহমান বালোচকে কেন্দ্র করে হলেও সিক্যুয়েলে চিত্রনাট্যের মূল আকর্ষণ হয়ে উঠছেন রণবীর সিংহ অভিনীত চরিত্র ‘হামজা’। নির্মাতাদের দাবি, প্রথম কিস্তির চেয়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ হবে আরও বেশি বিধ্বংসী ও ভায়োলেন্ট। 

কেএন/এসএন

মন্তব্য করুন