© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিজয়ের সঙ্গে প্রথম ছবি, অভিনেতার ‘স্টারডম’ অবাক করেছিল প্রিয়াঙ্কাকে

শেয়ার করুন:
বিজয়ের সঙ্গে প্রথম ছবি, অভিনেতার ‘স্টারডম’ অবাক করেছিল প্রিয়াঙ্কাকে

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪৭ পিএম | ১৩ মার্চ, ২০২৬
বলিউড এবং হলিউডের দাপুটে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া প্রায় দুই দশক পর থালাপতি বিজয়ের সাথে তার প্রথম ছবির অভিজ্ঞতা তুলে ধরেছেন। মাত্র ১৮ বছর বয়সে ‘মিস ওয়ার্ল্ড ২০০০’ জয়ের পর থালাপতি বিজয়ের বিপরীতে তামিল সিনেমা ‘থামিযান’ দিয়ে অভিনয়ে পা রাখেন প্রিয়াঙ্কা। সেই সময় বিজয়ের তারকাখ্যাতি, ব্যক্তিত্ব, জনপ্রিয়তা সবকিছু মুগ্ধ করেছিল এই অভিনেত্রীকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘থালাপতি বিজয়ের জনপ্রিয়তা তাকে সত্যিই বিস্মিত করেছিল। শ্যুটিং সেটে তার প্রবেশের মুহূর্তে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা নবাগত অভিনেত্রী হিসেবে প্রিয়াঙ্কাকে থমকে দিয়েছিল।’



‘বিজয়ের প্রতি মানুষের ভক্তি ও উন্মাদনা দেবতার আবির্ভাবের মনে হতো’

তামিল সিনেমায় অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘এই সিনেমা আমাকে প্রথমবার বুঝতে সাহায্য করেছিল তারকাখ্যাতি আসলে কতটা বড় হতে পারে বিশেষ করে যখন সেটা ছিল বিজয়ের মতো একজন তারকাকে ঘিরে।’



বিজয়ের জনপ্রিয়তা নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘সেটে শত শত মানুষ জড়ো হতো শুধু বিজয়কে এক ঝলক দেখার জন্য। সেই দৃশ্য তার কাছে ছিল একেবারেই ‘কালচার শক’। বিজয়ের প্রতি এত মানুষের ভক্তি ও উন্মাদনা দেখে মনে হতো এক দেবতার আবির্ভাব দেখছেন।’

শুধু ভক্তদের উন্মাদনাই নয়, বিজয়ের ব্যক্তিত্বও প্রিয়াঙ্কাকে মুগ্ধ করেছিল

তবে শুধু ভক্তদের উন্মাদনাই নয়, বিজয়ের ব্যক্তিত্বও তাকে মুগ্ধ করেছিল। প্রিয়াঙ্কা জানান, ‘শ্যুটিংয়ের বিরতিতে বিজয় সেটে সবার সঙ্গে কথা বলতেন, শ্যুটিংয়ের প্রতিটি বিষয় বুঝে নিতেন। তার অভিনয়ের প্রতি এই দায়বদ্ধতা প্রিয়াঙ্কার ক্যারিয়ারেও বেশ প্রভাব ফেলেছিল। বিজয়ের এই অভ্যাসই পরে তার পুরো ক্যারিয়ারে প্রভাব ফেলেছে যা তাকে চেন্নাই থেকে হলিউড পর্যন্ত নিয়ে গেছে।’

প্রিয়াঙ্কার প্রথম তামিল ছবি থামিযান’ মুক্তি পায় ২০০২ সালে

মজার বিষয় হলো, এই সিনেমাতেই প্রিয়াঙ্কা প্রথমবার গানের সঙ্গে যুক্ত হন। শ্যুটিং সেটে তাকে গুনগুন করতে শুনে বিজয়ই তাকে ছবিতে একটি গান গাওয়ার পরামর্শ দেন। ‘থামিযান’ মুক্তি পায় ২০০২ সালে এবং এটি প্রিয়াঙ্কার একমাত্র তামিল ছবি হিসেবে পরিচিত।

এসএন 

মন্তব্য করুন