© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

১৮০ কোটি সম্পদের মালিক শ্রেয়া ঘোষালের স্বামী শিলাদিত্য

শেয়ার করুন:
১৮০ কোটি সম্পদের মালিক শ্রেয়া ঘোষালের স্বামী শিলাদিত্য

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৩ পিএম | ১৩ মার্চ, ২০২৬
সুরের রানী শ্রেয়া ঘোষাল মঞ্চে, সিনেমায় বা আন্তর্জাতিক কনসার্টে কোটি কোটি মানুষের হৃদয় জয় করলেও তার সবচেয়ে বড় সমর্থন ও অবিচল শক্তি তার স্বামী শিলাদিত্য মুখোপাধ্যায়। যিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে না থেকেও নিজের দক্ষতায় গড়ে তুলেছেন আলাদা পরিচয়।

শ্রেয়া ও শিলাদিত্যের সম্পর্ক যেন একেবারে সিনেমার মতো। ছোটবেলার খেলার সাথী থেকেই শুরু হয়েছিল তাদের বন্ধুত্ব। সময়ের সঙ্গে সেই বন্ধুত্ব গভীর ভালোবাসায় রূপ নেয়। দীর্ঘ প্রায় দশ বছরের সম্পর্কের পর ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন। তারপর থেকে সংগীতজগতের এই তারকার জীবনে শিলাদিত্য হয়ে উঠেছেন সবচেয়ে বড় সমর্থন ও ভরসা।



পেশায় শিলাদিত্য একজন সফল প্রযুক্তি উদ্যোক্তা। বিশ্বজুড়ে জনপ্রিয় কল-ব্লকিং অ্যাপ ‘ট্রুকলার’ এর সঙ্গে গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত ছিলেন তিনি। প্রযুক্তি, ব্যবসা উন্নয়ন এবং মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবস্থাপনায় তার দক্ষতা প্রযুক্তি জগতে তাকে বিশেষ পরিচিতি এনে দিয়েছে। শুধু তাই নয়, ‘হিপকাস্ক’ নামের একটি অ্যাপেরও উদ্যোক্তা তিনি।

লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী, ব্যবসা উন্নয়ন, সফটওয়্যার প্রকল্প পরিচালনা, পণ্য ব্যবস্থাপনা, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট এবং অটোমেশন সিস্টেম এই সব ক্ষেত্রেই রয়েছে তার গভীর অভিজ্ঞতা। প্রযুক্তির জগতে নিজের মেধা ও পরিশ্রমে তিনি গড়ে তুলেছেন সফল ক্যারিয়ার।

শিক্ষাজীবনেও তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। মুম্বাই ইউনিভার্সিটি থেকে ইলেক্ট্রনিক্সে বি.ই. ডিগ্রি অর্জন করেন শিলাদিত্য। এরপর প্রযুক্তি শিল্পে কাজ করতে করতেই তিনি নিজের দক্ষতাকে আরও বিস্তৃত করেছেন।
সাফল্যের সঙ্গে এসেছে আর্থিক সমৃদ্ধি। বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, শিলাদিত্য মুখোপাধ্যায়ের ব্যক্তিগত সম্পদের পরিমাণ প্রায় ১৮০ থেকে ১৮৫ কোটি টাকার কাছাকাছি। অর্থাৎ প্রযুক্তি জগতে তিনি এখন এক সফল নাম।



অন্যদিকে, শ্রেয়া ঘোষালের সংগীতজীবনের শুরু হয়েছিল খুব অল্প বয়সে। মাত্র ১৬ বছর বয়সে জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ এ বিজয়ী হয়ে তিনি নজরে আসেন। সেই মঞ্চেই তার গানে মুগ্ধ হন বিখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা ভানশালি যার হাত ধরেই শুরু হয় বলিউডে তার উজ্জ্বল পথচলা।

ব্যস্ত ক্যারিয়ারের মাঝেও তাদের সংসার ভীষণ সুখের। ২০২১ সালে শ্রেয়া ও শিলাদিত্যের ঘর আলো করে আসে তাদের পুত্রসন্তান ‘দেবযান’।

সংগীতের আকাশে শ্রেয়া ঘোষাল যতটা উজ্জ্বল নক্ষত্র, ঠিক ততটাই নীরবে শক্ত ভিত্তি হয়ে পাশে আছেন শিলাদিত্য মুখোপাধ্যায়।

পিআর/টিকে

মন্তব্য করুন