© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পথচারীকে মনিকার মারধর ইস্যুতে মুখ খুললেন সালমান মুক্তাদির

শেয়ার করুন:
পথচারীকে মনিকার মারধর ইস্যুতে মুখ খুললেন সালমান মুক্তাদির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৫ পিএম | ১৩ মার্চ, ২০২৬
গুলশানে পথচারীকে মারধরের অভিযোগে আলোচনায় আসা কথিত রুশ-বাংলা মডেল মনিকা কবিরকে ঘিরে চলমান বিতর্কে মুখ খুললেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির। সামাজিক মাধ্যমে দেয়া এক ভিডিও বার্তায় বিষয়টি নিয়ে নিজের মতামত তুলে ধরেন তিনি।

সালমান মুক্তাদিরের ভাষ্যমতে, মনিকা কবিরের ঘটনাটি ভিক্টিম ইস্যু হিসেবে দেখানো ঠিক নয়; এতে প্রকৃত নির্যাতনের শিকার নারীদের প্রতি অসম্মান করা হবে।

মনিকার পক্ষ নেয়া কিছু ইনফ্লুয়েন্সারের সমালোচনাও করেন সালমান মুক্তাদির। তার মতে, তাদের অনেকেই দেশের বাস্তব পরিস্থিতি না বুঝেই মন্তব্য করছেন। ফলে বিচার চাইতে গিয়ে উল্টো অবিচার করে ফেলছেন।
মনিকার মারধর কাণ্ডে তৈরি হওয়া কনটেন্ট নিয়েও প্রশ্ন তুলেছেন সালমান। ঘটনাটি কেন্দ্র করে যে কন্টেন্টগুলো প্রকাশ্যে এসেছে তার সবটাই রেইজ বেইট বলে জানান তিনি।



এছাড়া অভিনেতা স্পষ্ট জানান, মনিকার ভিডিওগুলো বানান তার মা। একজন মা তার মেয়েকে প্রকাশ্যে হেনস্তা হতে দেখে কীভাবে চুপ থাকতে পারেন, সে বিষয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি। সালমানের মতে, বিদেশ থেকে বাংলাদেশে এসে যে কেউ কনটেন্ট তৈরি করতেই পারেন, তবে কেউ যখন পরিকল্পিতভাবে এমন ভিডিও বানান, তখন সেটি পায় ভিন্ন মাত্রা।

একইসঙ্গে নারীদের প্রতি হয়রানির বিরুদ্ধে অবস্থান নেয়ার বিষয়েও স্পষ্ট মত দেন সালমান মুক্তাদির। এ ধরণের ঘটনা ঘটলে অবশ্যই অ্যাকশন নেয়া উচিত বলে জানান তিনি। তবে মনিকার এসব কন্টেন্টের কারণে প্রকৃত ভুক্তভোগীদের কণ্ঠস্বর চাপা পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন অভিনেতা।

এবি/টিএ

মন্তব্য করুন