© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আগামী সপ্তাহেই শেষ হতে চলেছে জনপ্রিয় ড্রামা 'মেরি জিন্দেগি হে তু'

শেয়ার করুন:
আগামী সপ্তাহেই শেষ হতে চলেছে জনপ্রিয় ড্রামা 'মেরি জিন্দেগি হে তু'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৩০ পিএম | ১৩ মার্চ, ২০২৬
রোমান্টিক আবেশে ভরা পাকিস্তানের জনপ্রিয় সিরিয়াল 'মেরি জিন্দেগি হে তু' আগামী সপ্তাহেই শেষ হতে চলেছে। বহু দর্শকের হৃদয় ছুঁয়ে যাওয়া সিরিয়ালটির গল্পে শেষ মুহূর্ত তৈরি করেছেন নাট্যকার। তাই পর্দায় ইতি টানছেন নির্মাতা।

খবরটি প্রকাশ্যে আসতেই সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ আবেগে ভেসেছেন, কেউ আবার গল্পের শেষটা দেখার জন্য অপেক্ষা করছেন অধীর আগ্রহে।

পাকিস্তানি এক বিনোদনমাধ্যমের তথ্য অনুযায়ী, ধারাবাহিকটির দ্বিতীয় শেষ পর্ব আগামী ১৪ মার্চ সম্প্রচারিত হবে। এর আগে গত ৭ মার্চ প্রচারিত হয়েছে বহুল প্রতীক্ষিত প্রথম শেষ পর্ব।



শুধু পাকিস্তান বা বাংলাদেশ নয়, প্রতিবেশী দেশ ভারতেও সমান জনপ্রিয়তা পায় ভালোবাসার গল্প 'মেরি জিন্দেগি হে তু'। এই ড্রামাতে আয়রা চরিত্রে অভিনয় করেছেন হানিয়া আমীর এবং কামিয়ার চরিত্রে দেখা গেছে বিলাল আব্বাস খানকে।

সিরিয়ালটিতে আনন্দ আর উত্তেজনার মেশেলে হানিয়া ও বিলালের অনবদ্য রসায়ন আর আবেগঘন অভিনয় দর্শক হৃদয়ে আলাদা জায়গা করে নেয় মুহূর্তেই। গল্পে কিছু অসম মুহূর্ত নিয়ে সমালোচনা থাকলেও দর্শকপ্রিয়তার দিক থেকে সিরিয়ালটি আকাশছোঁয়া জনপ্রিয়তা পায়।

ছোট পর্দায় আয়রা ও কামিয়ারের প্রেমের টানাপোড়েন দর্শকদের বুঁদ করে রেখেছিল দীর্ঘ সময়। এখন সেই ভালোবাসার গল্প শেষের পথে। যে কারণে আয়রা আর কামিয়ারের ভালোবাসার গল্পের পরিণতি জানতে পেরে ভক্তদের একদল যেমন স্বস্তি প্রকাশ করছে, তেমনি ভক্তদের অন্যদল প্রকাশ করছে একরাশ আক্ষেপও।

এসকে/টিকে

মন্তব্য করুন