বিশ্ব অর্থনীতি ‘ছিনতাই’ করছে রাশিয়া ও ইরান : ব্রিটিশ পররাষ্ট্র সচিব
ছবি: সংগৃহীত
০৫:৪২ পিএম | ১৩ মার্চ, ২০২৬
রাশিয়া ও ইরান যৌথভাবে এমন কিছু পদক্ষেপ নিচ্ছে যা বিশ্ব অর্থনীতিকে ছিনতাইয়ের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ইভেট কুপার।
বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় বিশ্ববাণিজ্য ও জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
সম্প্রতি ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান হামলার প্রতিক্রিয়ায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।
এর পরই যুক্তরাষ্ট্র সাময়িকভাবে রাশিয়ার তেল কেনার ওপর নিষেধাজ্ঞা শিথিল করেছে। তবে এই সিদ্ধান্তকে ব্রিটিশ পররাষ্ট্র সচিব ‘নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক একটি সিদ্ধান্ত’ বলে মন্তব্য করেন।
পররাষ্ট্র সচিব আরো বলেন, দীর্ঘদিন ধরেই রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যাচ্ছে। এই দুই দেশ একই ধরনের কৌশল ব্যবহার করে একে অপরকে সমর্থন দিচ্ছে।
একই সঙ্গে তারা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে।
এমআর/টিকে