© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৫ বাংলাদেশির

শেয়ার করুন:
মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল ৫ বাংলাদেশির

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৮ পিএম | ১৩ মার্চ, ২০২৬
মালদ্বীপের ধিগুরাহ দ্বীপে একটি নির্মাণাধীন ভবনে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছেন ৫ বাংলাদেশি এবং আরও ২ জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে।

নিহতরা হলেন- তাজউদ্দিন ইসলাম, মো. সদর আলি, মো. রবিন মোল্লা, শফিকুল ইসলাম এবং মো. নূর নবী সরকার।

এই ঘটনায় আহত জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন মালদ্বীপের রাজধানী মালের আইজিএম হাসপাতালে ভর্তি আছেন।

মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, হাইকমিশনের কর্মকর্তারা আহতদের সাথে যোগাযোগ করে, সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছে তারা।

এমআর/টিকে 

মন্তব্য করুন