© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কুর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কলের ব্যবস্থা করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

শেয়ার করুন:
কুর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কলের ব্যবস্থা করলেন  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫০ পিএম | ১৩ মার্চ, ২০২৬
রাজধানীর কুর্মিটোলা ক্যাম্প এলাকায় স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের খাবার পানির সংকট দূর করতে একটি বিশুদ্ধ পানির কল স্থাপন কাজের উদ্বোধন করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (১৩ মার্চ) বাদ জুমা কুর্মিটোলা ক্যাম্প এলাকায় আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে তিনি এই পানির কলের উদ্বোধন করেন।

আমিনুল হক বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ বিশুদ্ধ পানির সংকটে ভুগছিলেন। স্থানীয় মানুষের সেই কষ্ট লাঘবের জন্য এই বিশুদ্ধ পানির কল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মানুষের মৌলিক চাহিদা পূরণে এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকতে বিএনপি সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। 

স্থানীয় বাসিন্দারা পানির কল স্থাপনে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিশুদ্ধ পানির কল স্থাপনের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের পানির সংকট অনেকটাই দূর হবে।

এমআই/এসএন

মন্তব্য করুন