© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধ কখন শেষ হবে, ট্রাম্প বললেন ‌‘হাড়ের ভেতর’ অনুভব করব

শেয়ার করুন:
যুদ্ধ কখন শেষ হবে, ট্রাম্প বললেন ‌‘হাড়ের ভেতর’ অনুভব করব

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৬ পিএম | ১৩ মার্চ, ২০২৬
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের সমাপ্তি ঠিক কবে নাগাদ ঘটবে, তার কোনো সুনির্দিষ্ট সময়সীমা বা কূটনৈতিক মানদণ্ড না দিয়ে বরং নিজস্ব এক অদ্ভুত উপলব্ধির কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স রেডিওর ‘দ্য ব্রায়ান কিলমেড শো’-তে শুক্রবার প্রচারিত এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল, তিনি ঠিক কীভাবে বুঝবেন যে এই যুদ্ধ শেষ হয়েছে। উত্তরে তিনি বলেন, যখন তিনি এটি তার ‘হাড়ের ভেতর’ অনুভব করবেন, তখনই তিনি নিশ্চিত হবেন যুদ্ধ শেষ। তবে এই অনুভূতি বলতে তিনি ঠিক কী বুঝিয়েছেন বা এর ভিত্তি কী, তা স্পষ্ট করেননি।

সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, সংঘাতটি খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না এবং এটি খুব দ্রুতই শেষ হয়ে আসবে বলে তিনি আশা করছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানবিরোধী যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে ট্রাম্প এ বিষয়ে বারবার ভিন্ন ভিন্ন মন্তব্য করে আসছেন। যুদ্ধের স্থায়িত্ব নিয়ে তার এই অস্পষ্ট ও ব্যক্তিগত অনুভূতির ওপর ভিত্তি করে দেওয়া বক্তব্যটি বিশ্লেষকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। একদিকে যখন পেন্টাগন ও সামরিক কর্মকর্তারা হামলার তীব্রতা ও জয়ের দাবি নিয়ে কথা বলছেন, তখন ট্রাম্পের এই মন্তব্য যুদ্ধের চূড়ান্ত রূপরেখা নিয়ে অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিল।

সূত্র: সিএনএন

এমআর/টিকে 

মন্তব্য করুন