মধ্যপ্রাচ্য ইস্যুর জেরে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত
ছবি: সংগৃহীত
০৯:৫৬ পিএম | ১৩ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে চলতি বছরের এপ্রিলে অনুষ্ঠিত হতে যাওয়া উন্নত মুসলিমপ্রধান দেশের ডি-৮ জোটের শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) সম্মেলনের আয়োজক ইন্দোনেশিয়া এ সিদ্ধান্ত জানিয়েছে।
চার দিনের এ সম্মেলন ১২ এপ্রিল শুরু হয়ে ১৫ এপ্রিল শেষ হওয়ার কথা ছিল। সম্মেলন স্থগিত করা হলেও নতুন কোনো তারিখ এখনো জানানো হয়নি।
ইরান ও ইন্দোনেশিয়া ছাড়া ডি-৮ অর্থনৈতিক সহযোগিতা সংস্থার বাকি সদস্যরা হলো আজারবাইজান, বাংলাদেশ, মিশর, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্ক।
সম্মেলন স্থগিত করার বিষয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ত্রি থারিয়াত বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না, এটি দুঃখজনক।
এসকে/টিকে