যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে একটি নতুন পারমাণবিক চুক্তি করার চেষ্টা করছে আইএইএ
ছবি: সংগৃহীত
১০:১৬ পিএম | ১৩ মার্চ, ২০২৬
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি নতুন পারমাণবিক চুক্তি করার চেষ্টা করছে।
শুক্রবার (১৩ মার্চ) সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রসি এ কথা বলেছেন।
রয়টার্স জানায়, মস্কোতে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক সংস্থা রোসাটম-এর প্রধান আলেক্সেই লিখাচেভ-এর সঙ্গে বৈঠকের পর গ্রসি এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সংস্থাটির প্রবেশাধিকার কমে যাওয়ায় আইএইএ নিশ্চিতভাবে প্রমাণ দিতে পারছে না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না।
গ্রসি আশা প্রকাশ করেন, তেহরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হলে সংস্থাটি আবারও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরু করতে পারবে।
এমআর/টিকে