আপাতত ইরানের ইউরেনিয়াম দখলের দিকে যুক্তরাষ্ট্রের মনোযোগ নেই: ডোনাল্ড ট্রাম্প
ছবি: সংগৃহীত
১০:২৪ পিএম | ১৩ মার্চ, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন বর্তমানে ইরানের ইউরেনিয়াম দখল করার কোনো অভিযান নিয়ে মনোযোগ দিচ্ছে না, তবে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ভবিষ্যতে এটি একটি বিকল্প হতে পারে।
শুক্রবার (১৩ মার্চ) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।
ফক্স নিউজ রেডিওতে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, 'এখন আমরা এটিতে মনোযোগ দিচ্ছি না, কিন্তু কোনো এক সময় হয়তো দিতে পারি।'
এদিকে, ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হয়ে চার সেনার মৃত্যু হয়েছে।
এমআর/টিকে