© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হঠাৎ আদালতের দ্বারস্থ ঋষি কাপুরের পরিবার!

শেয়ার করুন:
হঠাৎ আদালতের দ্বারস্থ ঋষি কাপুরের পরিবার!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৬ এএম | ১৪ মার্চ, ২০২৬
প্রয়াত বলিউড কিংবদন্তি ঋষি কাপুরের মরণোত্তর ব্যক্তি সুরক্ষা নিশ্চিত করতে আদালতের দ্বারস্থ হয়েছে কাপুর পরিবার। অভিনেতার নাম, ছবি বা পরিচয়ের সম্ভাব্য অপব্যবহার ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি ঋষি কাপুরের নাম, ছবি কিংবা পরিচয় বাণিজ্যিক প্রচার, বিজ্ঞাপন বা কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে ব্যবহার করতে চায়, তাহলে অবশ্যই কাপুর পরিবারের অনুমতি নিতে হবে।



প্রয়াত অভিনেতার পরিচয় যাতে ভুলভাবে বা অনুমতি ছাড়া ব্যবহার না হয়, সেজন্যই এই আইনি পদক্ষেপ। বর্তমানে বিভিন্ন বাণিজ্যিক প্রচারে তারকাদের মুখ, কণ্ঠস্বর বা নাম ব্যবহার করে ব্যাপক প্রচারণা চালানো হয়। অনেক সময় সংশ্লিষ্ট তারকারা বিষয়টি জানতে পারেন অনেক পরে। এমন পরিস্থিতি এড়াতে বলিউডের অনেক তারকা আগেই ব্যক্তি সুরক্ষার জন্য আইনি পদক্ষেপ নিয়েছেন। এই তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চন, সালমান খান, ঐশ্বরিয়া রাই, সোনাক্ষী সিনহা, শিল্পা শেঠি প্রমুখ।

এবার সেই তালিকায় যুক্ত হলো ঋষি কাপুরের নামও। উল্লেখ্য, প্রায় পাঁচ দশকের দীর্ঘ চলচ্চিত্রজীবনে ঋষি কাপুর ১৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তাঁর শেষ সিনেমা ছিল ‘শর্মাজি নামকীন’। তবে ছবিটির শুটিং শেষ করার আগেই ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে ২০২০ সালের ৩০ এপ্রিল ৬৭ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।

আইকে/টিএ

মন্তব্য করুন