‘একাধিক ড্রোন’ ভূপাতিত করার দাবি যুক্তরাজ্যের
ছবি: সংগৃহীত
০৯:০৫ এএম | ১৪ মার্চ, ২০২৬
ইরাকে একটি সামরিক ঘাঁটিতে হামলার পর ব্রিটিশ কাউন্টার-ড্রোন ইউনিট ‘একাধিক ড্রোন’ ভূপাতিত করেছে বলে দাবি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
বৃহস্পতিবার রাতে ইরাকের এরবিল অঞ্চলে ড্রোন হামলায় একজন ফরাসি সেনা নিহত হন এবং বুধবার ওই অঞ্চলে যুক্তরাজ্য ও মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটে। যার প্রেক্ষিতেই এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, যুক্তরাজ্যের টাইফুন জেটগুলো প্রথমবারের মতো বাহরাইনের আকাশে বিমান প্রতিরক্ষা অভিযান চালিয়েছে।
"কাতার, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং বাহরাইনে ব্রিটিশ স্বার্থ এবং মিত্রদের প্রতিরক্ষায় ব্রিটিশ টাইফুন এবং এফ-৩৫ জেটগুলো এখন উড়ছে," বলেও জানানো হয়।
কেএন/টিএ