উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ইফতারে রাখবেন যেসব খাবার
ছবি: সংগৃহীত
১১:৫৯ এএম | ১৪ মার্চ, ২০২৬
রমজান মাসে উচ্চ রক্তচাপের রোগীদের ডায়েটলিস্টে বেশকিছু পরিবর্তন আনা জরুরি। কেননা এসময় রোগীদের ওষুধের পরিবর্তে প্রাকৃতিকভাবে খাবারের মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণ করতে পারলে দীর্ঘসময় রোজা রাখায় কোনো শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় না।
বেশ কিছু খাবার প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণে রাখতে পারে উচ্চ রক্তচাপকে।
কর্মব্যস্ত জীবন, অত্যধিক মানসিক চাপ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস আর অনিয়ন্ত্রিত জীবনযাপনে এ রোগ বাসা বাঁধে শরীরে। বিশেষজ্ঞরা বলছেন, রোগটিকে জীবন থেকে বাদ দিতে না পারলেও নিয়ন্ত্রণে রাখতে পারেন নিয়মিত সঠিক শরীরচর্চা আর ডায়েটের মাধ্যমে।
আমেরিকার স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট হেলথলাইনের প্রতিবেদন থেকে জানা যায়, প্রকৃতিতে এমন কিছু খাবার রয়েছে যেগুলো প্রাকৃতিকভাবে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকরী। আসুন এক নজরে সেসব খাবারের নামগুলো জেনে নিই-
১। জাম: গ্রীষ্মকালীন একটি অতি পরিচিত ফল। এই ফল রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায়। যদিও এখন জামের মৌসুম নয়, তবুও আগে থেকে সংরক্ষণে থাকা জামের ওপর ভরসা রাখতে পারেন। জামে পটাশিয়ামে ভরপুর, যা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন এমন রোগীদের জন্য বেশ উপকারী।
২। বিট: জামের পাশাপাশি বিটও ভালো কার্যকরী ভূমিকা রাখে এ ক্ষেত্রে। বিটের মধ্যে থাকা ফোলেট রক্তবাহিকা ধ্বংসের হাত থেকে রক্ষা করে। এতে থাকা নাইট্রিক অক্সাইড রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
৩। কুমড়ার বীজ: এ ছাড়া কুমড়ার বীজে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। সেই সঙ্গে এতে থাকা ম্যাগনেশিয়াম ও জিঙ্কের মতো খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
৪। রসুন: এ দুই ধরনের রোগীদের ক্ষেত্রে খাবারে রসুনের প্রাধান্যও থাকা উচিত বলে মনে করেন গবেষকরা। কারণ, রসুনে থাকা অ্যালিসিন নামক যৌগ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং টাইপ ২ ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে।
৫। কলা: পটাশিয়াম সমৃদ্ধ কলা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে খুবই উপকারী। রোজ একটি করে কলা খাওয়ার অভ্যাস উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি দিতে পারে।
৬। টক দই: প্রো বায়োটিক খাবারের মধ্যে জনপ্রিয় টক দই। প্রতিদিন টকদই খাওয়ার অভ্যাস দ্রুতই কমাতে পারে উচ্চ রক্তচাপের সমস্যা।
৭। অন্যান্য: এছাড়া চিয়াসিড, ওটস, সাইট্রিক ফল, ডিম, আপেল, ব্রোকলি, টমেটো, বাদাম, ব্লুবেরি, পালং শাক ইত্যাদি খাবার উচ্চ রক্তচাপ প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে।
পিআর/টিএ