আঞ্চলিক সংকট মোকাবিলায় ঐক্যের ডাক এরদোয়ানের
ছবি: সংগৃহীত
১২:৩৩ পিএম | ১৪ মার্চ, ২০২৬
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, তার দেশ কখনো সম্প্রদায় বা জাতিগতভাবে মানুষকে বিভক্ত করেনি। যারা অন্যায় বা সংঘাতের সম্মুখীন হচ্ছেন তুরস্ক সব সময় তাদের সকলের পাশে দাঁড়িয়েছে। আঙ্কারায় এক দলীয় বৈঠকে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘এই অঞ্চলে কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ তুর্কি বা কুর্দি। আমরা ভ্রাতৃপ্রতীম ইরানি জনগণকে এভাবে দেখি না।’
বৈঠকে ঐক্য ও মানবতাবাদের উপর জোর দিয়ে বলেন, ‘জাতি হিসেবে আমাদের কাছে তুর্কি, কুর্দি, আরব, শিয়া বা সুন্নি বলে কিছু নেই, কেবল আছে মানুষ ও মানবিকতা।’
এসএস/টিএ