© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিপুল সম্পদের মালিক বলিউড অভিনেতা আমির খান!

শেয়ার করুন:
বিপুল সম্পদের মালিক বলিউড অভিনেতা আমির খান!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪২ পিএম | ১৪ মার্চ, ২০২৬
অভিনয়ে বেছে বেছে কাজ, প্রচারের আলো থেকে দূরে থাকা আর ব্যক্তিজীবনে তুলনামূলক সাদামাটা উপস্থিতি এই ভাবমূর্তির আড়ালেও আমির খান রয়েছেন বলিউডের সবচেয়ে ধনী তারকাদের তালিকায়। ৬১ বছরে পা দিয়েও তাঁর সম্পদের পরিমাণ নিয়ে আগ্রহ কমেনি।

মোট সম্পদের হিসেবে আমিরের নামের পাশে প্রায় দুই হাজার কোটি টাকার অঙ্ক ঘোরাফেরা করে। বলিউডের অন্য দুই বড় তারকা শাহরুখ খান ও সালমান খান এর সঙ্গে এই তুলনা প্রায়ই উঠে আসে।

মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় তাঁর সমুদ্রমুখী বাড়ি অন্যতম আলোচিত সম্পত্তি। প্রায় পাঁচ হাজার বর্গফুটের এই বাড়ির একটি তলায় ব্যক্তিগত অফিসও রয়েছে। এই সম্পত্তির বাজারমূল্য কয়েক দশ কোটি টাকার ঘরে।



শহরের বাইরে বিশ্রামের জন্য মহারাষ্ট্রের পঞ্চগনি অঞ্চলেও তাঁর একটি বাগানবাড়ি রয়েছে। বিস্তীর্ণ জমির ওপর তৈরি এই বাড়িতে কাজের ব্যস্ততা থেকে দূরে সময় কাটাতে পছন্দ করেন তিনি।

বিদেশেও রয়েছে তাঁর সম্পত্তি। বেভারলি হিলস এ একটি বিলাসবহুল বাড়ি বহুদিন ধরেই আলোচনায়, যার মূল্যও উল্লেখযোগ্য।

ছবির পারিশ্রমিকের ক্ষেত্রেও আমির আলাদা পথ অনুসরণ করেন। নির্দিষ্ট পারিশ্রমিকের বদলে অনেক সময় তিনি ছবির লাভের অংশ নেন। ফলে একটি সফল ছবিতে তাঁর আয় আরও বেড়ে যায়। বিজ্ঞাপন থেকেও বড় অঙ্কের আয় রয়েছে।

গাড়ির সংগ্রহেও আছে বিলাসিতার ছাপ মার্সিডিজ বেঞ্জ এস ৬০০, রোলস রয়েসের মতো গাড়ি-এর একাধিক মডেল তাঁর সংগ্রহে রয়েছে।

যদিও ব্যক্তিগত জীবনযাপনে তিনি বরাবরই সংযত। বড় পার্টি, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বা অতিরিক্ত জনসমক্ষে উপস্থিতি এড়িয়ে চলেন। তবু সম্পদের বিচারে তিনি বলিউডের শীর্ষ সারিতেই আছেন।

পিআর/টিএ

মন্তব্য করুন