প্রতিশ্রুতির রাখতে গিয়ে ধুরন্ধর টু-কে না বলে আক্ষেপ অনিল কাপুরের
ছবি: সংগৃহীত
০২:৪১ পিএম | ১৪ মার্চ, ২০২৬
দীর্ঘ ৪৭ বছরের অভিনয়জীবনে অসংখ্য ছবিতে কাজ করলেও এখনও কিছু সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ রয়ে গেছে অনিল কাপুর এর। সম্প্রতি তিনি জানালেন, একটি সম্ভাবনাময় কাজ হাতছাড়া হওয়াকে নিজেরই ক্ষতি বলে মনে করছেন।
ধুরন্ধর ২-এ অতিথি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। ছবির পরিচালক আদিত্য ধর নিজে তাঁকে এই চরিত্রের জন্য যোগাযোগ করেন। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাবে সাড়া দিতে পারেননি অনিল।

এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অভিনেতা বলেন, পেশাদারিত্ব ও প্রতিশ্রুতির কারণেই তাঁকে ‘না’ বলতে হয়েছে। আগে থেকেই অন্য একটি ছবির জন্য সময় দিয়ে ফেলেছিলেন তিনি। ফলে একই সময়ে নতুন ছবির জন্য তারিখ দেওয়া সম্ভব হয়নি।
অনিলের কথায়, এত বছর ইন্ডাস্ট্রিতে টিকে থাকার অন্যতম কারণই হলো দেওয়া কথার মূল্য রাখা। তাই পুরনো প্রতিশ্রুতি ভেঙে নতুন প্রজেক্ট নেওয়া তাঁর পক্ষে সম্ভব ছিল না।
তবে এখানেই তাঁর আক্ষেপ ভালো একটি কাজ করার সুযোগ হারালেন তিনি নিজেই। তাঁর ভাষায়, এই ক্ষতি আসলে তাঁর নিজের, কারণ একটি আকর্ষণীয় চরিত্রে অভিনয়ের সুযোগ হাতছাড়া হয়েছে।
ধুরন্ধর এর প্রথম পর্ব দেখে প্রশংসাও করেছেন অনিল। নতুন কিস্তি নিয়েও তাঁর আগ্রহ স্পষ্ট।
পিআর/টিএ