© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শোয়ের মাঝেই মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল শিলাজিৎকে!

শেয়ার করুন:
শোয়ের মাঝেই মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হল শিলাজিৎকে!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১২ পিএম | ১৪ মার্চ, ২০২৬
সেন্ট্রাল পার্কে শো চলাকালীন মঞ্চ থেকে নামিয়ে দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ শিলাজিৎ মজুমদার। ৩২ বছর ধরে পশ্চিমবঙ্গে গান গাইছেন এই অভিজ্ঞ গায়ক, কিন্তু শুক্রবার কৃষ্ণনগরের বইমেলা প্রাঙ্গনে অনুষ্ঠানের সময় পুলিশ তাঁর অনুষ্ঠান থামানোর ইঙ্গিত দেয়। শিলাজিৎ অভিযোগ করেন, “উদ্যোক্তারা আমাকে রাত ১১টা পর্যন্ত শো করার অনুমতি দিয়েছেন, কিন্তু তখনও ঘড়ির কাঁটা ১১ বাজে নি। এভাবে আমাকে অসম্মান করা উচিত নয়।”



মঞ্চ থেকে নামার সময় তিনি পুলিশের উদ্দেশে বলেন, “আপনি আমার সঙ্গে এমন আচরণ করতে পারেন না। আমি মঞ্চ থেকে নামছি, কিন্তু বাজে ইঙ্গিত করে নামাতে হবে না। ৩২ বছর ধরে পশ্চিমবঙ্গের বুকে গান গাইছি। এখানে আসা দর্শকরা আমাকে চেনে। শুধু পাঁচ মিনিট গান শেষ করতে দিতেন, তাহলে কি সমস্যা হতো?”

এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে নিন্দার ঝড় ওঠে। উল্লেখ্য, এর আগেও কৃষ্ণনগরে শো করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন শিলাজিৎ মজুমদার।

পিআর/টিএ

মন্তব্য করুন