© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মার্কিন নাগরিকদের আরও এক দেশ ছাড়ার নির্দেশ

শেয়ার করুন:
মার্কিন নাগরিকদের আরও এক দেশ ছাড়ার নির্দেশ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:০০ পিএম | ১৪ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে আরো এক দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশ ওমানে অবস্থানরত জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তাদের ভ্রমণ সতর্কতা হালনাগাদ করে জানায়, নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, ইরান থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কা অব্যাহত রয়েছে এবং এর ফলে বাণিজ্যিক ফ্লাইট চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটছে।

এদিকে ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলে ড্রোন হামলায় দুজন নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে ইরান পার্শ্ববর্তী কয়েকটি দেশে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

এমআর/টিকে 

মন্তব্য করুন