সৌদি আরবে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৫টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত
০৮:১৪ পিএম | ১৪ মার্চ, ২০২৬
সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানি হামলায় মার্কিন বিমানবাহিনীর পাঁচটি রিফুয়েলিং (জ্বালানি সরবরাহকারী) বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।
দুজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সৌদি আরবের ওই ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে বিমানগুলো পুরোপুরি ধ্বংস না হওয়ায় বর্তমানে সেগুলো মেরামতের কাজ চলছে।
এই হামলায় কেউ নিহত হয়নি বলেও জানিয়েছে পত্রিকাটি।
উল্লেখ্য, এর আগে গত শুক্রবার ইরাকের পশ্চিমাঞ্চলে বিধ্বস্ত হয়েছে মার্কিন বিমানবাহিনীর একটি কেসি-১৩৫ জ্বালানি সরবরাহকারী বিমান।
বিমানটিতে মোট ৬ জন ক্রু ছিলেন। তাদের মধ্যে চার জন নিহত হয়েছেন, বাকি দু’জনের অবস্থাও আশঙ্কাজনক।
সূত্র: রয়টার্স
এমআর/টিকে