© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

শেয়ার করুন:
ইরাকে মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৩ পিএম | ১৪ মার্চ, ২০২৬
ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। হামলায় দূতাবাসের হেলিপ্যাড ধ্বংস হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১৪ মার্চ) স্থানীয় সময় ভোরের দিকে এ হামলা চালানো হয়। তবে এতে এখনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইরাকের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, যে ক্ষেপণাস্ত্রটি দূতাবাসে আঘাত হেনেছে— সেটি ইরান থেকে আসেনি। তারা ধারণা করছেন, ইরাকে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো এ হামলার জন্য দায়ী। তবে এ পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়নি।

সূত্র: আলজাজিরা

টিজে/টিএ 

মন্তব্য করুন