© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে চীন ও যুক্তরাজ্য, আশাবাদ ট্রাম্পের

শেয়ার করুন:
হরমুজ প্রণালি উন্মুক্ত রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে চীন ও যুক্তরাজ্য, আশাবাদ ট্রাম্পের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৪৮ পিএম | ১৪ মার্চ, ২০২৬

ইরানের হরমুজ প্রণালি বন্ধের প্রচেষ্টায় চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যসহ অন্যান্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা এই অঞ্চলের নিরাপত্তায় যুদ্ধজাহাজ পাঠাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


শনিবার (১৪ মার্চ) তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক বার্তায় তিনি এ আশাবাদ ব্যক্ত করছেন।

ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা এরইমাঝে ইরানের সামরিক সক্ষমতার ১০০% ধ্বংস করে দিয়েছি। কিন্তু তারা পরাজিত হলেও, তাদের পক্ষে এই জলপথের কোথাও দু-একটি ড্রোন পাঠানো, মাইন ফেলা অথবা স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানো সহজ।

তিনি জানান, এই সময়কালে মার্কিন বাহিনী উপকূল রেখা বরাবর ক্রমাগত বোমাবর্ষণ করে ইরানি নৌযান ও জাহাজগুলোকে জলসীমা থেকে বের করে দেবে। পাশাপাশি যে কোনও উপায়ে হরমুজ প্রণালি নিরাপদ ও মুক্ত করার ঘোষণা দেন তিনি।  

টিজে/টিএ 

মন্তব্য করুন