© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরান যুদ্ধ / যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারে 'না' সুইজারল্যান্ডের

শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহারে 'না' সুইজারল্যান্ডের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:১৪ এএম | ১৫ মার্চ, ২০২৬

ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের করা দুটি সামরিক ওভার ফ্লাইট অনুরোধ প্রত্যাখ্যান করেছে সুইজারল্যান্ডের সরকার।


শনিবার (১৪ মার্চ) দেশটির ফেডারেল কাউন্সিলের বিবৃতির ভিত্তিতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

দেশটির ফেডারেল কাউন্সিল জানায়, নিরপেক্ষতার আইন (law of neutrality) উল্লেখ করে যুক্তরাষ্ট্রের করা দুইটি সামরিক উড্ডয়ন অনুরোধ নাকচ করা হয়েছে। পাশাপাশি একটি রক্ষণাবেক্ষণ ফ্লাইট এবং পরিবহন বিমানের দুইটি ওভার ফ্লাইট অনুমোদন দেওয়া হয়েছে বলেও জানিয়েছে তারা।

সরকারের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক আইন ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের নিরপেক্ষতা নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিজে/টিএ 

মন্তব্য করুন