© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মিডিয়া চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক: ডোনাল্ড ট্রাম্প

শেয়ার করুন:
মিডিয়া চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক: ডোনাল্ড ট্রাম্প

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ এএম | ১৫ মার্চ, ২০২৬
‘মিডিয়া বা সংবাদমাধ্যম চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক’ বলে ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তার বরতা দিয়ে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, পাঁচটি মার্কিন বিমান সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে আঘাতপ্রাপ্ত এবং ক্ষতিগ্রস্ত হয়েছে।

ট্রাম্প এমন দাবি উড়িয়ে দিয়ে বলেন, ‘ওই বিমানঘাঁটিতে কয়েকদিন আগে আঘাত হানা হয়েছিল কিন্তু বিমানগুলো আঘাতপ্রাপ্ত বা ধ্বংস হয়নি।’

তিনি লিখেছেন, ‘পাঁচটির মধ্যে চারটি বিমান প্রায় কোনো ক্ষতি হয়নি। এগুলো এরই মধ্যে আবার উড়তে প্রস্তুত। একটির একটু বেশি ক্ষতি হয়েছে, কিন্তু শিগগিরই আকাশে উড়বে।’

ট্রাম্প আরও বলেন, ‘মিডিয়া আসলে চায় যুক্তরাষ্ট্র এই যুদ্ধে হেরে যাক।’

অপরদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সতর্ক করে দিয়েছে যে- ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে নেতিবাচক বা সমালোচনামূলক সংবাদ পরিবেশনের কারণে সংবাদমাধ্যমগুলোর সম্প্রচার লাইসেন্স বাতিল করা হতে পারে। একইসঙ্গে তারা সংবাদমাধ্যমের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ এনেছে।

ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) চেয়ারম্যান ব্রেন্ডন কার গত শনিবার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, সম্প্রচার মাধ্যমগুলোকে অবশ্যই জনস্বার্থে কাজ করতে হবে। অন্যথায় তারা তাদের লাইসেন্স হারাবে।

তথ্যসূত্র: আল-জাজিরা

এসকে/টিকে

মন্তব্য করুন