© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৩ বিমানঘাঁটিতে হামলা চালাল ইরান

শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ৩ বিমানঘাঁটিতে হামলা চালাল ইরান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫৪ এএম | ১৫ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স রবিবার (১৫ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ফার্সের প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তারা ইরাকের এরবিলে অবস্থিত আল-হারির বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বাহিনীর একটি ‘সমাবেশ কেন্দ্র’ লক্ষ্য করে হামলা চালায়। পাশাপাশি আলি আল সালেম ও আরিফজান ঘাঁটিতেও ‘শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন’ ব্যবহার করে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে বলা হয়, এসব হামলা ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৫২তম ধাপের অংশ। ইরানের শিল্পাঞ্চলে কর্মীদের হত্যার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলেও দাবি করা হয়।

এছাড়া বিবৃতিতে ইসরাইলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুমকি দিয়ে বলা হয়, ‘যদি তিনি এখনও জীবিত থাকেন, তবে আমরা সর্বশক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালিয়ে যাব।’

সূত্র: দ্য ডন

এমআর/টিকে 

মন্তব্য করুন