© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘সম্ভব হলে এখনই সৌদি আরব ছাড়ুন’, মার্কিন দূতাবাসের পরামর্শ

শেয়ার করুন:
‘সম্ভব হলে এখনই সৌদি আরব ছাড়ুন’, মার্কিন দূতাবাসের পরামর্শ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৭ পিএম | ১৫ মার্চ, ২০২৬
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থান করা যুক্তরাষ্ট্রের নাগরিকদের বাণিজ্যিক ফ্লাইটে দ্রুত দেশটি ছাড়ার জরুরি নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস।

রোববার (১৫ মার্চ) এক জরুরি নিরাপত্তা সতর্ক বার্তায় দূতাবাস জানিয়েছে, মধ্যপ্রাচ্যের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে দূতাবাস।

বার্তায় আরও বলা হয়, মার্কিন নাগরিকদের নিরাপত্তাই এখন প্রেসিডেন্ট ট্রাম্প, পররাষ্ট্রমন্ত্রী রুবিও এবং স্টেট ডিপার্টমেন্টের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে মার্কিন প্রশাসন।

দূতাবাস ফ্লাইটের সবশেষ আপডেটের জন্য বিমান সংস্থাগুলোর সাথে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, চলমান সংঘাতে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা ও দাম্মাম বিমানবন্দর চালু রয়েছে। তবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে আকাশসীমা বার বার বন্ধ করে দেয়া হচ্ছে। ফলে বিমানবন্দরে যাওয়ার আগে যাত্রীদের বিমান সংস্থাগুলোর সাথে যোগযোগ অব্যাহত রাখতে হয়।

এদিকে যারা এখনই সৌদি আরব ছাড়তে পারবেন না, তাদের জনসমাগম এড়িয়ে চলা এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাড়তি সতর্কতা অবলম্বর করতে বলা হয়েছে। এছাড়া প্রয়োজনীয় খাদ্য, পানি, ওষুধ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র মজুত রাখার পরামর্শ দিয়েছে দূতাবাস।

 আইকে/টিএ

মন্তব্য করুন