ঈদের শপিং করতে গিয়ে থানায় জিডি অভিনেত্রীর
ছবি: সংগৃহীত
০৫:২৩ পিএম | ১৫ মার্চ, ২০২৬
নিউমার্কেটে ঈদের শপিং করতে গিয়ে আইফোন হারিয়ে থানায় জিডি করলেন চিত্রনায়িকা মৌমিতা মৌ। রোববার (১৫ মার্চ) সংশ্লিষ্ট থানায় জিডি করেছেন নায়িকা।

অভিনেত্রীর ভাষ্য, শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার পর শপিংয়ে বের হন তিনি। রাত সাড়ে ৯টার দিকে নিউমার্কেটে তার আইফোনটি চুরি হয়।
জিডি করার পর সংবাদমাধ্যমে মৌ বলেন,
আমার ব্যক্তিগত মোবাইলটি চুরি হয়েছে। তাই আমার মোবাইল নম্বর বা ফেসবুক থেকে কেউ যোগাযোগ করলে তা সবাই এড়িয়ে যাবেন প্লিজ।

২০১৩ সালে কালাম কায়সার পরিচালিত ‘তোমারই আছি তোমারই থাকব’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন মৌমিতা মৌ। সিনেমার অভিনয়ের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করছেন।
বর্তমানে বাবার ক্যানসারে চিকিৎসার কারণে অভিনয় থেকে দূরে আছেন। সর্বশেষ নির্মাতা ছটকু আহমেদ পরিচালিত ‘আহারে জীবন’ সিনেমায় অভিনয় করেছিলেন মৌ। নায়িকার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘তুই শুধু আমার’, ‘মাটির পরী’, ‘মাস্তানি’, ‘অন্তর্জ্বালা’ , ‘অন্ধকার জগৎ’ ইত্যাদি।
এসএন