© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে কী বলল দক্ষিণ কোরিয়া?

শেয়ার করুন:
যুদ্ধজাহাজ পাঠাতে ট্রাম্পের আহ্বানে কী বলল দক্ষিণ কোরিয়া?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৮ পিএম | ১৫ মার্চ, ২০২৬
‘হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ এবং মুক্ত’ রাখার জন্য যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন আহ্বানের পর তারা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ‘নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে’ বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ কোরিয়াসহ অন্যান্য দেশগুলোকে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ মোতায়েন করার আহ্বান জানানোর পর এ কথা বলেছে দক্ষিণ কোরিয়া।

গতকাল ট্রাম্প চীন, ফ্রান্স, জাপান, যুক্তরাজ্য এবং দক্ষিণ কোরিয়াকে ‘হরমুজ প্রণালী উন্মুক্ত, নিরাপদ এবং মুক্ত’ রাখার জন্য জাহাজ পাঠানোর আহ্বান জানান।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, সিউল মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে ‘গভীর মনোযোগ দিয়েছে’ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘নিবিড় যোগাযোগ’ অব্যাহত রেখেছে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, কোরীয় নাগরিকদের রক্ষা এবং ‘জ্বালানি পরিবহনের রুটের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপের সম্ভাবনা যাচাই’ করছে তারা।

এবি/টিএ

মন্তব্য করুন