© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

শেয়ার করুন:
কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৮ পিএম | ১৫ মার্চ, ২০২৬
সাভারের আশুলিয়ায় ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর মো. ইমরান ওরফে বিপি ইমরানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরও দুইজনকে আসামি করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার দিবাগত রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে ওই কনটেন্ট ক্রিয়েটরকে আটক করে আশুলিয়া থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত মো. ইমরান ওরফে বিপি ইমরান সাভারের আশুলিয়ার পলাশবাড়ি এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে। এ মামলায় জুনায়েত ও সোমাইয়া নামে আরও দুইজনকে আসামি করা হয়েছে।



ভুক্তভোগী ওই নারীর অভিযোগ সূত্রে জানা যায়, র্দীঘ দিন ধরে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানের সঙ্গে ওই নারীর পরিচয় এবং তাকে দিয়ে টিকটকের ভিডিও তৈরি করতেন। কিন্তু ভুক্তভোগী নারী হঠাৎ টিকটক করতে না চাইলে ১২ মার্চ দুপুরে একা পেয়ে আশুলিয়ার পশালবাড়ী এলাকার নিজ বাড়িতে অভিযুক্ত ইমরান তাকে ধর্ষণ করেন।

পরে অন্য দুই আসামিকে ডেকে এনে তাদের সহযোগিতায় ওই নারীকে মারধর করেন। এরপর ওই নারী শনিবার (১৪ মার্চ) আশুলিয়া থানায় তিন জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

আশুলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার দেশের একটি গণমাধ্যমকে বলেন, ভুক্তভোগী নারী আশুলিয়া থানায় একটি মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করেছে। এরপর তিন দিনের রিমান্ড চেয়ে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এসএন 

মন্তব্য করুন