© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে : মার্কিন জ্বালানিমন্ত্রী

শেয়ার করুন:
যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হবে : মার্কিন জ্বালানিমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২২ পিএম | ১৫ মার্চ, ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধ-পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট।

রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে ক্রিস রাইট বলেন, ‘ইরান যুদ্ধ অবশ্যই পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে, এর আগেও শেষ হতে পারে।’

তবে যুদ্ধ শেষ হওয়ার পর জ্বালানি সরবরাহ স্বাভাবিক হবে ও দাম কমে যাবে বলেও মনে করছেন তিনি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র খারগ দ্বীপের বড় অংশ ‘সম্পূর্ণ ধ্বংস’ হয়ে গেছে এবং তিনি দ্বীপটিতে আরো হামলার সতর্কতা দেন।

একই সঙ্গে বিশ্ব জ্বালানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি সুরক্ষায় মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ মোতায়েন করার আহ্বান জানিয়েছেন তিনি।

কেএন/এসএন

মন্তব্য করুন