© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সমুদ্রের স্নিগ্ধ আবহে ‘ককটেল ২’র প্রথম ঝলক

শেয়ার করুন:
সমুদ্রের স্নিগ্ধ আবহে ‘ককটেল ২’র প্রথম ঝলক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:০০ পিএম | ১৫ মার্চ, ২০২৬
বলিউডের বহু প্রতীক্ষিত সিক্যুয়েল হোমি আদাজানি পরিচালিত ‘ককটেল ২’ নিয়ে ইতিমধ্যেই তৈরি হয়েছে তুমুল আগ্রহ। সমুদ্রতটের পটভূমিতে পড়ন্ত রোদ, বন্ধুত্ব আর নতুন গল্পের আভাস সব মিলিয়ে দর্শকদের কৌতূহল আরও বাড়িয়েছে ছবির প্রথম ঝলক।

বিশেষ আকর্ষণ হলো, এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে বলিউডের তিন জনপ্রিয় তারকা শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যাননকে।

পোস্টারে দেখা যায়, একটি গাড়িতে করে তিন তারকাই যেন সমুদ্রসৈকতে ছুটি কাটাতে যাচ্ছেন। রাশমিকাকে সাদা পোশাক, চোখে স্টাইলিশ সানগ্লাস পরে ছবি তুলতে দেখা যায়। অন্যদিকে সূর্যাস্তের পটভূমিতে রঙিন শার্ট পরে দেখা গেছে শাহিদ কাপুরকে। আর কৃতি শ্যানন নিজের পা তুলে ধরে দেখিয়েছেন পায়ের একটি ট্যাটু, যেখানে লেখা ‘কেচ দ্য সি’ যার অর্থ দাড়ায় সমুদ্রের ডাকে সাড়া দাও।



ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই দর্শকমনে আরেকটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই তিন তারকার মধ্যে কে পাচ্ছেন সর্বোচ্চ পারিশ্রমিক?
ইন্ডাস্ট্রির অন্দরমহলের গুঞ্জন অনুযায়ী, ছবিটির জন্য সর্বোচ্চ পারিশ্রমিক পাচ্ছেন শাহিদ কাপুর। জানা গেছে, এই ছবিতে অভিনয়ের জন্য তিনি নিচ্ছেন প্রায় ৩৫ কোটি রুপি। কবির সিং ছবির বিপুল সাফল্যের পর থেকেই শাহিদ কাপুর নিজের পারিশ্রমিকের হার বাড়িয়েছেন।

অন্যদিকে, দুই অভিনেত্রী কৃতি শ্যানন এবং রাশমিকা মান্দানার পারিশ্রমিক প্রায় সমান। জানা গেছে, তারা দুজনেই ১৫ কোটি রুপি করে নিয়েছেন। উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পায় হোমি আদাজানি পরিচালিত জনপ্রিয় ছবি ‘ককটেল’। যেখানে সাইফ আলি খান, দীপিকা পাড়ুকোন এবং ডায়ানা পেন্টি অভিনয় করেছিলেন। সিক্যুয়েলটি আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এবি/টিএ

মন্তব্য করুন